ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ‘ক’ ইউনিটে সাফল্য চাইলে

শাকিল আহমেদ, তিতুমীর কলেজ
প্রকাশিত: ২১:৫৬, ৮ জুন ২০২৩
সাত কলেজের ‘ক’ ইউনিটে সাফল্য চাইলে
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে সাত কলেজের ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের হাতে আছে মাত্র কয়েকটি দিন। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। 

মানবন্টন

এই ইউনিটে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ২৫টি প্রশ্ন থাকবে। এর মধ্যে যেকোনো চার বিষয়ে উত্তর করতে হবে। মোট ১২০ নম্বরের মধ্যে জিপিএতে ২০ ও এমসিকিউতে ১০০। কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা ১ ঘণ্টা। 

Advertisement

ভর্তি প্রস্তুতি

বাংলা

উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্রের সিলেবাস অনুযায়ী গদ্য-পদ্যগুলোর উৎস, লেখক পরিচিত, শব্দার্থ, উক্তিগুলো পড়তে হবে। দ্বিতীয় পত্রের জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটি গুরুত্বপূর্ণ। ধ্বনি প্রকরণ, সমাস, উপসর্গ, প্রকৃতি-প্রত্যয়, বর্ণ বিশ্লেষণ, বানান শুদ্ধিকরণ, পুরুষ-স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাক্য রূপান্তর, বচন, পদাশ্রিত নির্দেশক, পদ প্রকরণ, পদ পরিবর্তন, ক্রিয়ার কাল ও বাক্য প্রকরণ থেকে প্রশ্ন হতে পারে।

ইংরেজি

ইংরেজি প্রথম পত্রের জন্য উচ্চ মাধ্যমিকের বোর্ড বইয়ের কবিতা, কবির নাম, কবিতার লাইনগুলো পড়তে হবে। বিশেষ করে প্রথম ও শেষ লাইন থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়া গ্রামারের জন্য নজর দিতে হবে- Vocabulary, Phrase and Idioms, Group Verb, Appropriate Preposition, Right form of Verbs, Narration, Article, Tag Question, Sentence ও Parts of Speech.

গণিত

গণিত প্রস্তুতির জন্য মেইন বইয়ের উদাহরণ ও সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে। সাধারণত সূত্র থেকেই বেশি প্রশ্ন আসে।

জীববিজ্ঞান

জীববিজ্ঞান লিখিত অংশের জন্য বোর্ড পরীক্ষার ‘ খ’ ও ‘গ’নম্বর প্রশ্নের পাশাপাশি বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো পড়তে হবে। এমসিকিউর জন্য ছক পড়তে হবে।

রসায়ন

রসায়নের জন্য স্পেশাল ইকুয়েশনগুলো পড়তে হবে। লিখিত অংশের জন্য বোর্ডের খ এবং গ প্রশ্নগুলো পড়তে হবে।

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞানের জন্য কুয়েট ও চুয়েটের এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড বই এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে।

সময় সন্নিকটে, সেহেতু স্বল্প সময়গুলো বিশেষ টেকনিক অবলম্বন করে শেষ মূহুর্তের প্রস্তুতি নিতে হবে। পরিপূর্ণ প্রস্তুতির জন্য বারবার রিভিশন বা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!