ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভর্তি প্রস্তুতি: লক্ষ্য যাদের সাত কলেজের ‘খ’ ইউনিট

শাকিল আহমেদ, তিতুমীর কলেজ
প্রকাশিত: ১৭:১১, ৬ জুন ২০২৩
ভর্তি প্রস্তুতি: লক্ষ্য যাদের সাত কলেজের ‘খ’ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার)। এই স্বল্প সময়ে কীভাবে প্রস্তুতি নিতে হবে- তা থাকছে আজ।

মানবন্টন

খ’ইউনিটে বাংলায়- ২৫টি, ইংরেজিতে ২৫টি ও সাধারণ জ্ঞানে ৫০টি প্রশ্ন থাকবে। আশা করা যায়, ঢাবির বিগত ১০ বছরের প্রশ্ন থেকে প্রস্তুতি নিলে ২০-৩০ শতাংশ কমন পড়বে। তবে বিষয় আর পছন্দের কলেজ পেতে হলে বেশি নম্বর প্রয়োজন।

Advertisement

বাংলা

বাংলা প্রথম পত্র থেকে ১২-১৪ টি প্রশ্ন থাকে। আর দ্বিতীয় পত্রের সমাস, বাগধারা, পরিভাষা, সন্ধি, অনুবাদ, প্রকৃতি-প্রত্যয় থেকে একটি করে প্রশ্ন থাকবে। বাংলা অংশের প্রস্তুতির জন্য নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বইগুলো পড়তে হবে।

ইংরেজি 

ইংরেজিতে বোর্ড বইয়ের প্যাসেজ থেকে ৪-৫টি প্রশ্ন, কবিতা থেকে ১-২টি প্রশ্ন, Figure of speech ও Correct spelt থেকে একটি করে প্রশ্ন থাকবে। এছাড়াও Verb, Preposition, Noun, Phrase, Synonym ও Antonym থেকে একটি করে প্রশ্ন থাকবে।

ইংরেজি অংশের প্রস্তুতির জন্য ঢাবির যেসব ইউনিটে ইংরেজি প্রশ্ন আসে সেগুলোর পাশাপাশি বারবার রিপিট হওয়া বিষয়গুলো পড়তে হবে।

সাধারণ জ্ঞান 

সাধারণ জ্ঞান অংশে ৫০টি প্রশ্নের মধ্যে সাম্প্রতিক বিষয় থেকে ২-৩টি, আইসিটি থেকে ২-৩টি, নোবেল পুরস্কার থেকে ১টি, খেলাধুলা থেকে ২-১টি, নৃগোষ্ঠী থেকে ১টি, অর্থনীতি থেকে ২-৩টি, ভূগোল ও পরিবেশ থেকে ২-৩টি, মুসলিম সালতানাত-খিলাফত থেকে ২-৩টি, মুক্তিযুদ্ধ থেকে ৩-৪টি, ঢাবি থেকে ১-২টি, বিভিন্ন দেশের ভাষা, সরকার, রাজধানী থেকে ২-১টি, সংবিধান থেকে ১-২টি, জাতিসংঘ, সার্ক ও জাতীয় সংস্থা থেকে কয়েকটি প্রশ্ন থাকবে। 

বিগত বছরগুলোর প্রশ্নপত্র মূল্যায়ন ও সে অনুযায়ী প্রশ্নপত্রের একটি রূপরেখা তৈরি করে প্রস্তুতি নিলে ভালো ফলাফল করা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!