ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা জুলাইয়ে

ফয়সাল আহমেদ, ঢাকা কলেজ
প্রকাশিত: ১৮:৪৮, ২৩ মে ২০২৩
সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা জুলাইয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা-কার্যক্রম সংক্রান্ত নির্দেশিকা আগামী জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্দেশিকা তৈরির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আব্দুল বাসির। 

রোবাবর ( ১৪ মে) আব্দুল বাসির ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান। 

তিনি বলেন, আমরা নতুন নিয়মাবলী অনলাইনে দেব। কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন এসেছে। আমরা নতুন নিয়মের সঙ্গে সমন্বয় করে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে  প্রকাশ করব। 

Advertisement

এ বিষয়ে সরকারি সাত কলেজের সমন্বয়ক ও  ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বলেন, এ বিষয়ে আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। নতুন নিয়মের প্রস্তাব আসছে। এই প্রস্তাব যদি গ্রহণ হয় সেক্ষেত্রে মাস্টার্স ব্যাচের ইংরেজি বিভাগের পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আসবে। 

ডিসেম্বরের ২০২২ সালের তিনটি সভার খসড়া  হাতে পেয়েছেন কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো খসড়া হাতে পাইনি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম চালু হয়েছে, এই বিষয়েও আমি কিছুই জানি না। নতুন নিয়মগুলো যাদের মাস্টার্সে ফরম ফিলাপ এখনো হয়নি তাদের জন্য প্রযোজ্য হবে। 

তিনি বলেন, মিটিংয়ে ভুলগুলো কারেকশন করে নেয়া হয় এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী  নিয়মগুলো চূড়ান্ত করা হয়। সম্প্রতি মিটিং হবে, সেখানে আলোচনার মাধ্যমে সবকিছু জানা যাবে। 

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে নির্দেশিকা প্রণয়ন কমিটি তৈরি করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!