ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবির জামালপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শতাব্দী-মারুফ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২৩ মে ২০২৩
মাভাবিপ্রবির জামালপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শতাব্দী-মারুফ
সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবিদ হাসান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জামালপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন কামরুজ্জামান (শতাব্দী)। সাধারণ সম্পাদক হিসেবে আবিদ হাসান (মারুফ) দায়িত্ব নিয়েছেন। 

সংগঠনটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম সৈকত, নাহিদ হাসান সিফাত, সাজ্জাদ সাজু, সাগর আহমেদ, মারুফ আহমেদ পলিন, মার্জিয়া আক্তার স্মৃতি। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদুল ইসলাম পাপ্পু, আবদুল্লাহ আল নোমান, ঐশ্বর্য, শিমন, নাহিদুল ইসলাম নাহিদ ও ফাতিয়াতুল জান্নাত।

সাংগঠনিক সম্পাদক হিসেবে সুজন মিয়া, হারুন অর রশিদ, অমৃত চন্দ্র দাস, সিয়াম, আব্দুল্লাহ আল জুনায়েদ, কৃষাণ কুমার দাস, আল সেলিম, দফতর সম্পাদক পদে শাকিব খান, উপ-দফতর সম্পাদক মো. ইউনুস, প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান রাকিব, উপপ্রচার সম্পাদক পদে আবিদ হাসান জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়রা হোসেন, উপসংস্কৃতিক সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের হৃদয়, আপ্যায়ন সম্পাদক লুৎফুর রেজা ভুবন, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জিন্নাত, অর্থ বিষয়ক সম্পাদক পদে সাব্বির কল্লোল, উপ অর্থ-বিষয়ক সম্পাদক পদে মান্নান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে হোসেন সিহান, উপবিজ্ঞান ও উপযুক্ত বিষয়ক সম্পাদক সিয়াম, মাহবুব হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে দিবানা নাসরিন সূচনা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি আক্তার ও এরিনা আফরিন নির্বাচিত হয়েছেন। 

Advertisement

শিক্ষা সম্পাদক হয়েছেন রাইসুল ইসলাম রবিন, উপ- শিক্ষা সম্পাদক রেজাউল করিম আতিক ও সৌরভ হাসান নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মিফতাহুল মাহিম, উপ সমাজকল্যাণ সম্পাদক তহিদুল ইসলাম ও জনি চন্দ্র গোপ নির্বাচিত হয়েছেন।  

সদস্য পদে সিপিএস বিভাগের শফিকুল, ব্যবস্থাপনা বিভাগের নূর আলম, সিপিএস বিভাগের আলিফ হোসেন সিফাত, পরিসংখ্যান বিভাগের তাহমিদ করিম, মেহেদী হাসান সোহাগ,  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান এফ টি এন এস বিভাগের মুনিয়া, গণিত বিভাগের মঈন নির্বাচিত হয়েছে। 

কমিটির সভাপতি হিসেবে রসায়ন বিভাগের কামরুজ্জামান (শতাব্দী) ও সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের আবিদ হাসান (মারুফ) বলেন, প্রথমেই আমরা ধন্যবাদ জানায় জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও  সেক্রেটারিকে এর সাথে ধন্যবাদ জানায় উপদেষ্টামন্ডলীদের। সংগঠনকে সামনের দিকে নিয়ে যেতে এবং শক্তিশালী করতে আমাদের সংগঠন সবসময় সজাগ থাকবে ইনশাআল্লাহ।  সেই সাথে নবনির্বাচিত  কমিটির সকল সদস্যকে তাদের কাজের আগ্রহের মান বাড়িয়ে,  ভালোবেসে কাজ করার জন্য অনুরোধ করছি। 

প্রসঙ্গত, আগামী ১ বছরের জন্য কমিটি জামালপুর ছাত্রকল্যাণ পরিষদের কমিটি কার্যকর থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!