গ্রেফতারকৃতরা হলেন কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন, তার ছেলে মো. শরিফ ও মৃত জাবেদ আলীর ছেলে মো. মনির।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
.png)
তিনি জানান, আবুল হোসেন হত্যা মামলায় নিহতের চাচাতো ভাই ও ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।
জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউপির পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচ পাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিতে যান তারা। পরে নিহতের স্ত্রী বাইরে এসে দেখেন আবুলের হাত মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার ছেলেকে ডেকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে কীটনাশক বের করে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।