বুধবার দুপুরে র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকালে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালোমেঘা মধ্যপাড়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (৩২) ও এনামুল মোল্লা (৩০)।
.png)
র্যাব-১৪ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই ভাইকে গ্রেফতার করে। এর আগেও ঐ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক আসামি মো. আজিজুল হক মোল্লাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়া গ্রামের ইসমাইল হোসেন মোল্লার সঙ্গে মো. আজিজুল হক মোল্লা ও তোফাজ্জল হোসেন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
গত ১৪ মে জমিটি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে ইসমাইল হোসেন মোল্লার ওপর হামলা করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ নিহতের ছেলে মো. মামুন মোল্লা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেন।