তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে।
কুবি জব ফেয়ার আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা ও বিভাগের বিভিন্ন ব্যাচের ক্লাস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
.png)
গতকাল মঙ্গলবার ও বুধবার প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ উদযাপন এবং কুবি ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং তা আয়োজনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। ছাত্র পরামর্শক ও নির্দেশনা দফতরের পরিচালককে একটি কোর কমিটি করে জব ফেয়ার আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দেন কুবি উপাচার্য।
কুবির ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা ও ক্লাস প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।