এদিকে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আটটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্দেশনাগুলো দেখুন
.png)
এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী টাকা জমা দিয়েছে। আর টাকা জমা না দেওয়ায় অনলাইন আবেদন করেও ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাচ্ছে না।
ভর্তি পরীক্ষা যখন: আগামী ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।