জানা গেছে, ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন। প্রতি আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ৪২ জন। এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে মানবিকের ১ হাজার ৭ শত ৪৪টি, বিজ্ঞান বিভাগের ৯ শত ৮টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ২ শত ৮২টি আসন বরাদ্দ রয়েছে।
এবার ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার আট বিভাগীয় কেন্দ্র হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
.png)