ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ভর্তি পরীক্ষা: গাড়ি পার্কিংয়ে থাকছে নির্দেশনা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৪ মে ২০২৩
ঢাবিতে ভর্তি পরীক্ষা: গাড়ি পার্কিংয়ে থাকছে নির্দেশনা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ মে (শনিবার)। এ সময় পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কসমূহে গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

Advertisement

নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের মহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার দিনগুলোতেও একই নির্দেশনা কার্যকর থাকবে। 
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!