ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি: ভর্তির আবেদন শেষ রোববার

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬, ২৯ এপ্রিল ২০২৩
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি: ভর্তির আবেদন শেষ রোববার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অঙ্গীভূত কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের অনলাইনে ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল ৩০ এপ্রিল (রোববার)।

ভর্তির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তি আবেদন ২ এপ্রিল (রোববার) থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন (শনিবার) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!