এর আগে ১৬ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের সব ইউনিটে অনলাইনে ভর্তি আবেদন ২ এপ্রিল (রোববার) থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত।
.png)
আগামী ১৬ জুন (শুক্রবার) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন (শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটেই পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, চলবে ১২টা পর্যন্ত।
সাত কলেজের স্নাতকের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।