ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে মিলল সাত ফুট লম্বা অজগর

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ৮ এপ্রিল ২০২৩
চবিতে মিলল সাত ফুট লম্বা অজগর
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রে (চবি) দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন একটি জমি থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এরিয়ার একটি বাড়ির গেট সংলগ্ন জমি থেকে সাপটিকে উদ্ধার হয়। উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের গোল পুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়।

সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক আসির উদ্দীন।

Advertisement

আছির বলেন, বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী রাতুল থেকে খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। উদ্ধার শেষে গোলপুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে জীবিত অবস্থায় অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ৬-৭ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর। এখন বর্ষার শুরু, সাপেরা শীত নিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!