ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির এসইউডিএস’র সভাপতি মেহরাব ও সম্পাদক মুনা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ১ এপ্রিল ২০২৩
শাবিপ্রবির এসইউডিএস’র সভাপতি মেহরাব ও সম্পাদক মুনা
মেহরাব ও মুনা- ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) সভাপতি হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব সাদাত ও  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক জাহান মুনা। 

শনিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসইউডিএস এর ২৩তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম জানানো হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি সুমিত কর্মকার(বিতর্ক), সহ-সভাপতি (প্রশাসন) জুমানা হাসান, যুগ্ম সম্পাদক রিফাত জাহান রুহানি, সহ-সাধারণ সম্পাদক অন্তিক চৌধুরী, কোষাধ্যক্ষ সাদমান সাকিব, সহ-কোষাধ্যক্ষ নুসরাত জাহান ওহী, বাংলা বিতর্ক সমন্বয়ক দীপ্ত দেব, সহ-বাংলা বিতর্ক সমন্বয়ক আবু সাঈদ শাওন, ইংরেজি বিতর্ক সমন্বয়ক পান্না দাস আরিয়ান, সহ-ইংরেজি বিতর্ক সমন্বয়ক মুহতাসিম পারভীন, সাংগঠনিক সম্পাদক মানতাকা পৌষি, সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা সুলতানা, অনিক সরকার, দপ্তর সম্পাদক রুধবা জাহান ফিজা, সহ-দপ্তর সম্পাদক সাফওয়াত আদিবা হিয়া, প্রচার সম্পাদক মাহফুজা রহমান রুপা, সহ-প্রচার সম্পাদক নুসরাত জাহান তন্নী, প্রকাশনা ও আইটি সম্পাদক মো. মেহরাজুল ইসলাম, সহ-প্রকাশনা ও আইটি সম্পাদক মহুয়া মৃন্ময়, কর্মশালা ও পাঠচক্র সম্পাদক সমৃদ্ধ মজুমদার, সহ কর্মশালা ও পাঠচক্র সম্পাদক খোন্দকার মো. সিয়াম, সৈয়দা সানজানা তাসনিম প্রিয়া, ইভেন্ট এন্ড লজিস্টিক সম্পাদক মো. নাজিবুল ইসলাম, সহ-ইভেন্ট এন্ড লজিস্টিক সম্পাদক মেহেদি হাসান মোত্তাকিন। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— তাহসিন রহমান ঋতু, সুমাইতা আক্তার রাত্রি, রুপা দেবনাথ, ফারজানা আক্তার নিশাত। 

Advertisement

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ৪০৮ নং কক্ষে সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইউডিএস’র মডারেটর ড. জায়েদা শারমিন, ২১ তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নাহিদ হাসান নাইম, ২২ তম কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। 

ঐ অনুষ্ঠানে ২৩তম অন্ত-এসইউডিএস বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘এক কিলো’ ও রানার আপ হয়েছে ‘টিম মুক্তমঞ্চ’।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!