ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির ‘নৃৎ’র সভাপতি শ্রেয়সী, সম্পাদক আদনান

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৬ মার্চ ২০২৩
শাবিপ্রবির ‘নৃৎ’র সভাপতি শ্রেয়সী, সম্পাদক আদনান
‘নৃৎ’ সভাপতি শ্রেয়সী দাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আদনান। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিষয়ক সংগঠন ‘নৃৎ’ এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শ্রেয়সী দাশ পুরকায়স্ত নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আদনান। 

সোমবার (৬ মার্চ) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সহসভাপতি (প্রশাসন) ফারিহা তাসনিম আদর, সহসভাপতি (কলাকৌশল) স্বস্তিকা পুরকায়স্থ, সাংগঠনিক ও দফতর সম্পাদক তামান্না রহমান, সহ-সাধারণ সম্পাদক অনিশা দাস, সহ-সাংগঠনিক ও দফতর সম্পাদক মোহাইমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা উইংয়ের সিনিয়র এক্সিকিউটিভ তাসমিয়াহ আরেফিন, জুনিয়র এক্সিকিউটিভ মারুফ আহমেদ, মো. দানিয়েল হোসেন তন্ময়, ডিজাইন ও ডকুমেন্টেশন উইংয়ের সিনিয়র এক্সিকিউটিভ জুনাইদ তাসনিম প্রান্ত, জুনিয়র এক্সিকিউটিভ প্রকৃতি আহমেদ, পারফরমিং উইংয়ের সিনিয়র এক্সিকিউটিভ (ওয়েস্টার্ন) ফারিহা হোসাইন প্রমি, রুমানা দাস, সিনিয়র এক্সিকিউটিভ (ফিউশন) আজমেরী আফিয়া, সুমাইয়া চৌধুরী, জুনিয়র এক্সিকিউটিভ (ফোক ও ক্লাসিক্যাল) নিশামনি সিনহা, জাহিদ হাসান সাগর, জুনিয়র এক্সিকিউটিভ (ওয়েস্টার্ন) ইসরাত জাহান ইপ্তি। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ (অর্গানাইজিং) হিসেবে আদনান আহমেদ মোহন, মেহেদী হাসান সৌরভ ও শেখ রিয়ান আহমেদ মনোনীত হয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি নৃৎ আয়োজিত ‘ইন্টো দ্যা গ্রোভ’ শীর্ষক অনুষ্ঠান শেষে প্রথম কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠনের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আহ্বায়ক হিসেবে আইরিন সরকার সিফাত এবং সদস্য হিসেবে মালিহা জামান সেঁজুতি ও মো. শাকিল দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ সংগঠনের সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নৃৎ এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!