ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নেতৃত্বে যারা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৩
শাবিপ্রবির ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নেতৃত্বে যারা
সভাপতি লোকমান হোসাইন এবং সাধারণ সম্পাদক জিষ্ণু চক্রবর্তী। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লোকমান হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জিষ্ণু চক্রবর্তী মনোনীত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাধবী আক্তার, সহসভাপতি ফারদিন কবির, তরিকুল ইসলাম লিয়ন, মেরাজুল ইসলাম শাওন, মাহপারা হোসাইন অভিরুপা, যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু দাস, তাসনুভা তান্নি, সাংগঠনিক সম্পাদক শুভ চন্দ্র সরকার, মো. শাহপরাণ, নিলয় ভৌমিক, রুহুল আমিন নিলয়, নাইমুল ইসলাম সাগর, নাঈমা আক্তার ও মো. মোস্তাকিম মিয়া।

কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, তমাল আব্বাসী, সাইমা জামান, আফরোজ জাকিয়া আলভী ও সোহেল, দফতর সম্পাদক নাবিল হাসান, উপ দফতর সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক নাদিরা, উপ প্রচার সম্পাদক নাইমা আক্তার বুশরা, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান ইতি, উপ-সাংস্কৃতিক সম্পাদক কায়কোবাদ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত মিয়া, উপ ক্রীড়া সম্পাদক নাদিম মিয়া।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আকাশ আহমেদ, রেহনুমা নাহরিন মীম, জাকিয়া সুলতানা, মুক্তামনি ও রুবাইয়া তাসনিম।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সজিবুর রহমান সজিব, সদ্য বিদায়ী কমিটির সভাপতি তানসেন দেবনাথ ও সাধারণ সম্পাদক আফসারা হোসেইন হিমা সহ অন্যান্যরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!