শুক্রবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ আয়োজন হয়।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে এবং সদস্য শাহাদত হোসেন নিশাদ ও আব্দুল্লাহ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
.png)
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সমিতির উপদেষ্টারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের এই শিক্ষা আমরা যেন সেটা বাকি সময়ে কাজে লাগাতে পারি।
তারা আরো বলেন, সবাইকে নিয়ে ইফতার করা খুবই ভালো বিষয়। সাংবাদিক সমিতির সদস্যরা কলেজের অর্জনগুলো জাতির সামনে তুলে ধরে। সাংবাদিকরাই কলেজকে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া কলেজের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।