ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সিকৃবি কৃষি অর্থনীতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ৬ মার্চ ২০২৩
সিকৃবি কৃষি অর্থনীতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিকৃবির কৃষি অর্থনীতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। 

সোমবার (৬ মার্চ) অনুষদটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর দেড়টায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অনুষদটির সামনে এসে শেষ হয়। র‍্যালিটিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

এছাড়াও র‍্যালিতে অংশ নেয় অনুষদটির ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড.  মোহাম্মদ মেহেদী হাসান খান, অন্যান্য অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন শিক্ষক নেতা, অন্যান্য শিক্ষক, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। 

র‍্যালি শেষে দুপুর পৌনে ২টায় অনুষদটিতে দেয়ালিকা উন্মোচন করেন সিকৃবি উপাচার্য। এরপর দুপুর দেড়টায় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার পর দুপুর দুটায় কেক কেটে অনুষদটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, দেশের অর্থনীতির বিরাট একটি অংশ কৃষি থেকে আসে এবং এক্ষেত্রে কৃষি অর্থনীতিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কৃষি অর্থনীতির গুরুত্ব বলে বোঝানো যাবে না। কেবল অর্থনীতিবিদরাই পরে আমাদের অর্থনীতির গতি ঠিক রেখে দেশকে এগিয়ে নিয়ে নিতে। এ সময় এই বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে সে আশা ব্যক্ত করেন তিনি।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের মতো কৃষি অর্থনীতি অনুষদও ধারাবাহিকভাবে গবেষণায় ভূমিকা রেখে চলছে। কৃষি অর্থনীতিবিদরা এরই মধ্যে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছ বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১০ সালের ৩ মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ অনুষদ হিসেবে যাত্রা শুরু করে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। এরই মধ্যে এ অনুষদটি থেকে ১০টি ব্যাচ স্নাতক সম্পন্ন করে বের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!