ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রতীকী ছবি

২০২২ সালের এইচএসসি ও সমমানের সদ্য প্রকাশিত ফলাফলের পরে পুনর্নিরীক্ষা আবেদনকারীরা ফল জানতে পারবে আগামী ১০ মার্চ। পুনর্নিরীক্ষার কাজ শেষ হলে কেন্দ্রীয়ভাবে এই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার সরকার বলেন, ফল পুনর্নিরীক্ষার কাজ চলমান রয়েছে। বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষা করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আগামী ১০ মার্চ পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Advertisement

এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!