ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ছুটি শেষে কাল খুলছে রাবির হল

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ৭ মে ২০২২
ছুটি শেষে কাল খুলছে রাবির হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল

ঈদের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ খুলছে আগামীকাল (রোববার) সকাল ১০টায়। হলের বৈধ আবাসিক শিক্ষার্থীরা কেবল তাদের হল কার্ড প্রদর্শনপূর্বক হলে প্রবেশ করতে পারবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সকাল ১০টায় খুলছে আবাসিক হলসমূহ।

এরই মধ্যে হল খুলার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হলের শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে শনিবার দুটি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার (ভারপ্রাপ্ত ভিসি) নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সঙ্গে ও সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে সভা দুটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শবে কদর, মে দিবস ও ঈদুর ফিতর উপলক্ষে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ৮মে সকাল ১০টায় খুলছে আবাসিক হলসমূহ। একই দিন থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে ১২মে পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৫মে থেকে শুরু হবে অ্যাকাডেমিক কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!