[ শিক্ষা ]
২১ এপ্রিল পর্যন্ত সশরীরে পাঠদান চলবে রাবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের প্রতীক ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য
রমজানেও সশরীরে ক্লাস পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সেই লক্ষ্যে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাসে পাঠদান কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নেয় হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল বা ১৯ রমজান পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।
এর আগে গত ৩০ মার্চ জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসের সময় পুনঃনির্ধারন করা হয়েছে। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতিসহ শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!