রাবির ৮ কৃতি শিক্ষার্থী পেলো স্বর্ণপদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ৫ জন এবং ফলিত গণিত বিভাগের ৩ জন কৃতি শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষার্থীদের পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
স্বর্ণপদকপ্রাপ্ত গণিত বিভাগের শিক্ষার্থীরা হলেন- তৌহিদা (বিএসসি সম্মান, ২০১৮), মাহমুদা আক্তার (এমএসসি থিসিস, ২০১৮), শেখ রাজিয়া সুলতানা (এমএসসি, ২০১৮), মো. আলমগীর হোসেন (এমএসসি থিসিস, ২০১৮) এবং আলফি জান্নাত (এমএসসি, ২০১৮)।
ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীরা হলেন- মো. সম্রাট আলী (বিএসসি সম্মান, ২০১৮), মোসা. হোসনে আরা খাতুন (এমএসসি থিসিস, ২০১৮) এবং মো. নজরুল ইসলাম (এমএসসি, ২০১৮)।
গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম। পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতিকুর রহমান।
প্রসঙ্গত, সপ্তমবারের মতো গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগ এই স্বর্ণপদক প্রদান করলো।