[ শিক্ষা ]
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৪ জানুয়ারি
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু হবে আগামী ৪ জানুয়ারি। তিনটি ইউনিটের ১৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছে সর্বমোট ত্রিশ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, শাবিপ্রবির এ-১ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, এ-২ ইউনিটে ৫৩৬ জন এবং বি ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। আগামী ৪ জানুয়ারি থেকে বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হবে।
তিনি আরো বলেন, আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নম্বর যোগ করা হবে না।
এছাড়া ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!