ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

জাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু কাল

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ৭ অক্টোবর ২০২১
জাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু কাল
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও’র সভাপতি ও প্রতিযোগিতার আহ্বায়ক সাইমুম মৌসুমী বৃষ্টি।

‘কন্ঠে ভাঙুক কালের প্রাচীর’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানেইজেশন (জেইউডিও) আয়োজন করেছে জাতীয় বিতর্ক উৎসব-২০২১।

শুক্রবার সকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও’র সভাপতি ও প্রতিযোগিতার আহ্বায়ক সাইমুম মৌসুমী বৃষ্টি।

বৃষ্টি বলেন, প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিতর্ক অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়া নভেম্বরে সশরীরে সব পর্যায়ের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলভিত্তিক তিনটি ক্যাটাগরিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্যায়ে ৩২টি করে মোট ৯৬টি বিতর্ক দল অংশ নেবে। প্রতিযোগিতার পেমেন্ট পার্টনার হিসেবে ‘নগদ’ ও এডুকেশন পার্টনার হিসেবে থাকছে ‘এডুহাইভ’।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!