[ শিক্ষা ]
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে অজ্ঞান রাবি শিক্ষার্থী
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের আবাসন নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দিতে অজ্ঞান হয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যারয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’ আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হওয়া ওই শিক্ষার্থীর নাম কেএম সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। মানববন্ধনে সমাপনী বক্তব্য দেয়ার সময় এই ঘটনা ঘটে। পরে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী তারিকুল ইসলাম বলেন, বক্তব্য দেয়ার এক দেড় মিনিট পরে তার আওয়াজ কমে আসে। একপর্যায়ে তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে ধরে মাথায় পানি দেয়া হলে তিনি বমি করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!