ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

টিকা পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ১৮ আগস্ট ২০২১
টিকা পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

করোনার টিকা পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার ৪৪ শিক্ষার্থী। আবাসিক শিক্ষার্থীদের পর এবার সুরক্ষা অ্যাপে অনাবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, দ্বিতীয় ধাপে ৪ হাজার ৫২৬ শিক্ষার্থী টিকা পাচ্ছেন। যাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজন তথ্য দিয়ে আবেদন করেছেন তাদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। তা মন্ত্রালয়ের সার্ভারে যুক্ত করে দেয়া হয়েছে। গতকাল বিকেল থেকে নিবন্ধন করতে পারছেন শিক্ষার্থীরা। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের টিকা গ্রহণের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম ধাপে ৫১৮ জন আবাসিক শিক্ষার্থী টিকার আওতায় আসে। এরপর গত ১২ জুলাই অনাবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেয়ায়। দ্বিতীয় ধাপে তথ্য দেয়া শিক্ষার্থীরা মঙ্গলবার হতে নিবন্ধন করে টিকা নিতে পারছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!