ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ইবির বন্ধ ক্যাম্পাস যেন সাপের আড্ডাখানা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৮ এপ্রিল ২০২১
ইবির বন্ধ ক্যাম্পাস যেন সাপের আড্ডাখানা
ইবির বন্ধ ক্যাম্পাসে বেড়েছে সাপের উপদ্রব

করোনা মহামারির কারণে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় জঙ্গল ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার না করার কারণে বেড়েছে সাপের উপদ্রব। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা।

জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ রাস্তাঘাট ও বিভিন্ন ভবনের আশেপাশে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টির বেশি সাপ দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বিষধর সাপ মারাও পড়েছে। প্রায়দিনই ক্যাম্পাসজুড়ে দেখা মিলছে বিষধর সাপের আনাগোনা। 

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গায় লতাপাতা, জঙ্গল ও ঝোপঝাড়ে আচ্ছন্ন হয়ে আছে। অনেক জায়গায় রয়েছে আলোক সল্পতাও। আবাসিক এলাকা ও হল সমূহের চারপাশে পরিস্থিতি যেন আরও ভয়াবহ। এসব জায়গা এখন সাপের অভয়ারণ্যে পরিনত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন বলেন, কিছু জিনিস আছে যেগুলো স্থায়ী লোকবল ছাড়া করা সমস্যা, স্থায়ী পোস্টে সুইপার, মালি এসব লোকগুলো নাই। সব মিলিয়ে এই সময়ে লোকবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ঝোপঝাড় পরিষ্কার এবং লাইটিং এর জন্য ইতিমধ্যে উপাচার্য স্যার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মেডিকেল সেন্টারকেও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!