ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

দুই সপ্তাহের লকডাউনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ১ এপ্রিল ২০২১
দুই সপ্তাহের লকডাউনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

দুই সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম সশরীরে চলছে তা ৫ এপ্রিল থেকে অনলাইনে চলবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমই সেদিন থেকে অনলাইনে চলবে। অফিস বন্ধ থাকায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, লকডাউনে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা চালু থাকবে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকার পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!