ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ভর্তি আবেদনকারীদের ফি ফেরত দিবে চুয়েট

চুয়েট প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২০
ভর্তি আবেদনকারীদের ফি ফেরত দিবে চুয়েট
স্বাধীনতা ভাস্কর্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় আবেদন ফি ফেরত পাবেন আবেদনকারীরা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় যেসব আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হয়নি তারা ফেরত পাবেন। 

বিষয়টি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় বিবেচিত হয়নি এমন আবেদনকারীদের ফি ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে। এরইমধ্যে ডাক বিভাগের ইএমও সার্ভিসের মাধ্যমে  ৮৩ জনের নিকট ফি প্রেরণ করা হলেও এ পদ্ধতিতে নানামুখী জটিলতার সৃষ্টি হয়েছে। তাই আবেদনকারীদের ব্যাংক হিসাব নাম্বরে ফি প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cuet.ac.bd/notices এ প্রাপ্ত ফর্মটির তথ্য সঠিকভাবে পূরণ করে ১৯ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল বা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ছাত্র-বৃত্তি শাখায় জমা দিতে বলা হয়েছে।

অথবা তথ্যসমূহ অনলাইন গুগল ফর্ম https://forms.gle/azhBaAy93vDSKX8h7 এ পূরণ করা যাবে। তবে যারা অনলাইনে গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করবে তাদের ক্ষেত্রে ই-মেইল করা কিংবা অফিসে ফর্ম জমা দেয়ার প্রয়োজন নেই।
 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!