ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চবি ভিসির স্বামী মেজর লতিফুল আলম মারা গেছেন 

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৯ জুলাই ২০২০
চবি ভিসির স্বামী মেজর লতিফুল আলম মারা গেছেন 
ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার রাত দেড়টায় তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গত ১৩ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লতিফুল আলম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। এক সপ্তাহ চিকিৎসার পর করোনামুক্ত হলেও নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

১০ বছর আগে লতিফুল আলম ক্যান্সারে আক্রান্ত হলে একটি কিডনি নষ্ট হয়ে যায়। এছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, বুধবার  সকালে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!