ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা ফের সচল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ৭ অক্টোবর ২০২৬
৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা ফের সচল
ছবি: সংগৃহীত

টানা দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুনরায় পুরোদমে চালু হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা স্বাভাবিকভাবে কার্যকর হয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এক খুদে বার্তায় ব্যাংক এশিয়া জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করারও অনুরোধ জানানো হয়।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হলে দেশের প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ ব্যাংকগুলোর কিছু সেবা ব্যাহত হয়।

সে সময় ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে।

তবে পরে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো স্থগিত সেবাগুলো দ্রুত সচল করার তাগিদ দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে তলব করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলায় কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

গ্রাহকদের লেনদেন স্বাভাবিক রাখা এবং তাদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পর্যবেক্ষণের মাধ্যমে কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!