ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জিআই স্বীকৃতি পাচ্ছে আরো ২১ পণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ১৬ আগস্ট ২০২৪
জিআই স্বীকৃতি পাচ্ছে আরো ২১ পণ্য
ফাইল ফটো

ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে দেশে আরো ২১টি পণ্য সনদ পাচ্ছে। আর এখন পর্যন্ত মোট আবেদন জমা হয়েছে ৯৭টি পণ্যের। যার মধ্যে ৩২টি পণ্য এরই মধ্যে জিআই সনদ দেওয়া হয়েছে।

জিআই সনদ দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি), যা জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডাব্লিউআইপিও) নিয়ম মেনে সনদ দেয়।

Advertisement

ডিপিডিটির সূত্রে জানা গেছে, গত রোববার পর্যন্ত মোট আবেদন পড়েছে ৯৭টি পণ্যের। এর মধ্যে ৩২টি পণ্য জিআই সনদ পেয়েছে। আর ৩২টি পণ্যের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজি প্রেসে ১১টি পণ্যের জিআই জার্নাল প্রকাশের জন্য রয়েছে। ১০টি পণ্যের জার্নাল অনুমতি দিয়েছে ডিপিডিটি, যেগুলো বিজি প্রেসে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। এই ২১টি পণ্যের বিরুদ্ধে যে কেউ অভিযোগ দিতে পারবে। তখন আবার আবেদনকারী এবং অভিযোগকারীর তথ্য-প্রমাণ যাচাই করা হয়।

এগুলোর সনদ দেওয়া বাতিলও হয়ে যেতে পারে। এ জন্য অপেক্ষা করতে হবে জার্নাল প্রকাশের আগ পর্যন্ত। জার্নাল প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা জমা দেওয়া যাবে। অন্যদিকে ৩২টি পণ্যের জিআই আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাই করা হচ্ছে। আর এখন পর্যন্ত ১২টি পণ্যের আবেদন বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: জিআই
লিংক সফলভাবে কপি হয়েছে!