ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারো অস্থির আলুর বাজার

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২২:০০, ১৪ এপ্রিল ২০২৪
আবারো অস্থির আলুর বাজার
ফাইল ফটো

সিন্ডিকেটের কারণে কিছুদিন আগেই অস্থির অবস্থা পার করে আলুর বাজার। আবারও বাজারে আলুর দাম বেড়ে গেছে। সরকার নির্ধারিত দাম ২৯ টাকা হলেও বাজারে ৬০-৭০ টাকা কেজি আলু বিক্রি হয়।

এদিকে, ঈদের ছুটিতে প্রতিকেজি আলু ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জেও আলুর দাম চড়া। রংপুর সিটি বাজার ঘুরেও বাড়তি দাম দেখা গেছে।

Advertisement

ব্যবসায়ীরা বাজারে সরবরাহ না থাকায় দাম বাড়ার কথা বললেও ক্রেতারা বলছেন, পর্যাপ্ত আলু থাকলেও মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছেন। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজারে নজরদারি বাড়াতে হবে।

রংপুরের সিটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায় আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি শিল বিলাতি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, ঝাউ আলু ৬০ টাকা ও ডায়মন্ড আলু ৬০ টাকা। বগুড়ার ঐতিহ্যবাহী লাল গোল আলু পাইকারিতে প্রতিকেজি ৫৬ টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: আলু বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!