শুক্রবার বাণিজ্যমেলা ঘুরে এ চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, আজ শেষ শুক্রবার হওয়ায় সকাল থেকেই ক্রেতা উপস্থিতি বাড়ছে। সময় শেষ দিকে হওয়ায় ডিসকাউন্ট অফারও মিলছে অনেক পণ্যে। শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতারাই শেষ দিকে বেশি আসছেন।
.png)
মিরপুর থেকে আসা নওশিন জাহান বলেন, প্রতিবারই শেষ সময়ে বাণিজ্যমেলায় আসা হয়। কারণ শেষের দিকে ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেন বিক্রেতারা। আমার বান্ধবীরা শুরুতে যে ব্রেসলেট ২০০ টাকা দিয়ে কিনেছে, সেই একই ব্রেসলেট এখন আমি ১২০ টাকা দিয়ে কিনেছি। র বাইরে
আগামী মঙ্গলবার শেষ হচ্ছে এবারের বাণিজ্যমেলা। সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হলেও তা নাকচ করে দেয় আয়োজক সংস্থা ইপিবি।