ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাণিজ্যমেলায় ফার্নিচারে চলছে যেসব ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বাণিজ্যমেলায় ফার্নিচারে চলছে যেসব ছাড়
ফাইল ফটো

শুরুর দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীর চাপ কম থাকলেও শেষ সময়ে বেড়েছে। মেলায় বিভিন্ন কোম্পানির ফার্নিচারে চলছে বিশেষ ছাড়। এর মধ্যে পারটেক্স, হাতিল, হাইটেক, নাদিয়া, নাভানা, রিগ্যালসহ অন্য সব প্যাভিলিয়নে কমপক্ষে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাবপত্রও কেনা যাচ্ছে।

বৃহস্পতিবার সরেজমিন বাণিজ্যমেলায় ফার্নিচারের বিভিন্ন স্টল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলায় বিভিন্ন কোম্পানির বেড, বেড সাইড টেবিল, সোফা সেট, সেন্টার টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল শো-কেস, কুইন বেড, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, কফি টেবিল থেকে শুরু করে নানা ধরনের ফার্নিচার রয়েছে।

Advertisement

সাহেদুল আলম এক ক্রেতা বলেন, গতবার মেলা থেকে কোনো ফার্নিচার কেনা হয়নি। মেলার প্রতিটি ফার্নিচারই দেখতে খুব সুন্দর। কোন কোম্পানির ফার্নিচার কিনলে ভালো হয়, সেটি নিয়ে ভাবছি।

অহনা নামে একজন বলেন, বাণিজ্য মেলায় ছাড় চলছে। কয়েকটি ফার্নিচার কিনব বলে ভাবছি। আপাতত ঘুরে ঘুরে দেখছি। পরে হয়তো কিনব।

নাদিয়া ফার্নিচার কোম্পানির ইনচার্জ মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, শুরু থেকেই আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। এবার গত বছরের তুলনায় বিক্রি বেশি।

পারটেক্স স্টলের ইনচার্জ মাসুম পারভেজ বলেন, শুরুর দিকে ক্রেতাদের চাপ কম থাকলেও এখন চাপ বেড়েছে। মেলা উপলক্ষে আমাদের প্যাভিলিয়নে নানা ছাড় চলছে। আশা করছি, শেষের ৪-৫ দিন ক্রেতাদের চাপ আরো বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!