ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাণিজ্যমেলায় ৮৮ হাজার টাকা জরিমানা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
বাণিজ্যমেলায় ৮৮ হাজার টাকা জরিমানা
ফাইল ফটো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতাদের অভিযোগ ও নানা অনিয়মের অভিযোগে ১৬ দিনে ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। 

Advertisement

সোমবার দুপুর পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদফতরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!