ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কমেছে জ্বালানি তেলের দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ২৩ নভেম্বর ২০২৩
কমেছে জ্বালানি তেলের দাম
ফাইল ফটো

বিশ্বের জ্বালানি তেল উৎপাদকদের সংস্থা ওপেক প্লাস তাদের সম্ভাব্য বৈঠক পিছিয়ে দিয়েছে। এরই জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত কমেছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮১ দশমিক শূন্য ৬ ডলারের দাঁড়িয়েছে। আগের সেশনে এ বেঞ্চমার্কের দাম কমেছিল ৪ শতাংশ।

এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে বেঞ্চমার্কটির দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।

Advertisement

পেট্রলিয়াম রফতানিকারকদের সংস্থা ওপেক প্লাস বুধবার হঠাৎ করেই নির্ধারিত বৈঠকের তারিখ পিছিয়ে দেয়। বৈঠকে তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তেলের দাম কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেলের দাম ধরে রাখতে ফের উৎপাদন কমানোর ঘোষণা দিতে পরে সংস্থাটি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!