ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

টানা ৪ দিন কমলো জ্বালানি তেলের দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৫ অক্টোবর ২০২৩
টানা ৪ দিন কমলো জ্বালানি তেলের দাম
ফাইল ফটো

বিশ্ব বাজারে আরো কমেছে জ্বালানি তেলের দাম। ইউরোপে জ্বালানি তেলের চাহিদা কমায় বুধবার টানা চতুর্থদিনের মতো দাম কমলো।

বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীরগতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরো জোনে আগের বছরের তুলনায় এ বছর তেলের ব্যবহার কমেছে।

Advertisement

মঙ্গলবারের জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরো জোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দার কবলে পড়তে পারে সেখানকার অর্থনীতি। জরিপের ফলাফল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্য হতাশাজনক। বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী নাও হতে পারে।

এইচসিওবি এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলো এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ।

অক্সফোর্ড ইকোনমিক্সের ররি ফেনেসি বলেন, পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের ফলাফল ইউরোজোনের জন্য নেতিবাচক। যদিও সেপ্টেম্বরে চাহিদা পুনরুদ্ধারের আশা জেগেছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!