রোববার (১৬ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়।’
.png)
বাজুস জানায়, ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ৫৭ বছর পূর্ণ করে ৫৮-তে পদার্পণ করছে বাজুস।
সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে। দেশের ৬২টি সাংগঠনিক জেলাও বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। ৪৯১টি উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সারাদেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক মিলন মেলায় শামিল হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের মধ্যে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা।