বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসনে উপ-নির্বাচন ও ৭টি পৌরসভার (ভান্ডারিয়া, ছেংগারচর, দেবীদ্বার, বেনাপোল, দোহাজারী, গোসাইরহাট ও তাড়াশ) সাধারণ নির্বাচন, একটি উপজেলা পরিষদের (বাঘা উপজেলা) উপ-নির্বাচন, ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ১১টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। ১৯ জুলাই একটি উপজেলা পরিষদের (সন্দ্বীপ উপজেলা) উপ-নির্বাচন উপলক্ষে ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
.png)
ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের (যদি থাকে) অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে।
এ নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।