রোববার শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনের ভোটার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
ইসি আনিছুর বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনে কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করবে না। গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম হওয়ায় আমরা ভোট বাতিল করেছি। পুনরায় সেই নির্বাচন হয়েছে। সেখানে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। ১৭ জুলাই গোসাইরহাটের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো অনিয়ম হলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ প্রমুখ।