শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসি আনিছুর বলেন, সম্প্রতি উপনির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৪৬ শতাংশ ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এটা আমাদের উৎসাহিত করেছে। মানুষ ভোটে ফিরে আসছে। ভোটে আস্থা সৃষ্টি করা আমাদের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোবাকিলায় আমরা চেষ্টা করছি।
.png)
তিনি আরো বলেন, ভোটারদের ৎসাহিত করতে পারবো এ আশা নিয়েই আগামী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আরো কিছু নতুন পদক্ষেপ নিয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। সেগুলো যথাসময়ে জানতে পারবেন। আমার বিশ্বাস বড় সব দল নির্বাচনে অংশ নেবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে যা যা করা দরকার সবই করবো।
এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।