ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

কাল থেকে শেয়ারবাজারে লেনদেন নতুন সূচিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ১৭ জুন ২০২০
কাল থেকে শেয়ারবাজারে লেনদেন নতুন সূচিতে
ফাইল ফটো

শেয়ারবাজারে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

দুই শেয়ারবাজারেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরিবর্তে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর ১টায়।

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে বুধবার ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ডিএসইতে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর ১টায়।

অপরদিকে, সিএসইর এক নির্দেশনায় বলা হয়েছে, গত সোমবার বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!