ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

এবার গাজা উপত্যকায় করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩০, ২৪ মে ২০২০
এবার গাজা উপত্যকায় করোনার হানা
গাজা উপত্যকা

করোনায় আক্রান্ত হয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার এক নারী মারা গেছেন। আর এর মাধ্যমে প্রথমবারের মতো গাজায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটলো। খবর আলজাজিরা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে প্রথমবার গাজায় এই মৃত্যুর কথা নিশ্চিত করেছে ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড-১৯ আক্রান্ত যে নারী মারা গেছেন তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর পর সেখানে শঙ্কা ছড়িয়ে পড়েছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর ফিলিস্তিন অঞ্চলে এখন পর্যন্ত ৪২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন নিয়ে তিনজন মারা গেল। ৩৪৬ জন সুস্থ। তবে সেখানে করোনায় পরীক্ষা করার কম হওয়ায় এই সংখ্যা কম বলে শঙ্কা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!