ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২০
এবার চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি
ছবি: সংগৃহীত

চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চীনে সব ধরনের ভ্রমণ বাতিল করেছে সৌদি আরব। সাম্প্রতিককালে চীনে অবস্থানরত কোনো বিদেশি ভ্রমণকারীকেও দেশে প্রবেশ করতে দেয়া হবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে শাস্তি পেতে হবে বলে জানান।

স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদিতে অবস্থানরত প্রবাসীরা এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের আর দেশটিতে ফিরতে দেয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন এই ভাইরাসকে রহস্যজনক ভাইরাস বলা হলেও পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ২০১৯-নভেল করোনাভাইরাস।

এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশে। এখন পর্যন্ত করোনাভাইরাসে চীনে মারা গেছেন ৬৩৬ জন। আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি। প্রতিদিন কয়েক ডজন করে মৃতের সংখ্যা বেড়েই চলছে। 

এখন পর্যন্ত ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। প্রতিবেশী আরব আমিরাতে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হলেও সৌদি আরব এ তালিকায় নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!