ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযানে ২ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীতে ডিএনসিসির এডিস মশা নিয়ন্ত্রণে ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ষষ্ঠ দিনে মোট ৫৪টি ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
এ সময় ১২ হাজার ৭৭৪টি বাড়ি এবং নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করে ১৩০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। সে সময় ১২টি মামলায় এ জরিমানা করা হয়েছে। এছাড়া ৯ হাজার ১৮০টি বাড়ি এবং নিমার্ণাধীন স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
.png)
ডিএনসিসির ৬ জুন থেকে শুরু করা অভিযানে আজ পর্যন্ত ৫৪টি ওয়ার্ডে মোট ৮০ হাজার ৩৬৬টি বাড়ি এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯৮৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৫৫ হাজার ৯৮১টি বাড়ি এবং নির্মাণাধীন স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি এবং স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে সেগুলোর ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে।
এতে অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেজ তৈরি হবে। ডাটাবেজ অনুযায়ী পরেও তাদের মনিটর করা সহজ হবে।