প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৩৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৬৫ জন ও ঢাকার বাইরে ১৭৪ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকার একজন ও ঢাকার বাইরে তিনজন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারা দেশে ভর্তি হওয়া ৩৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ২৫৩ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন ও ঢাকার বাইরে ৭১৫ জন। চলতি বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ৫৭৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ নয় হাজার ৮৯৯ জন।
চলতি বছরের এ পর্যন্ত তিন লাখ ১৬ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ১৫৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ১৭৭ জন।
বর্তমানে সারা দেশে এক হাজার ৪৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৯ জন ও ঢাকার বাইরে এক হাজার সাতজন।