ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

দেশে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ১০ ডিসেম্বর ২০২৩
দেশে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৯
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬৬১ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন। তাদের মধ্যে ৮৬ জন ঢাকার। ৩৭৩ জন অন্যান্য বিভাগের।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৯১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৫৮০ জন। বাকি ১ হাজার ৭১১ জন ঢাকার বাইরের।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন। এ সময়ের মধ্যে ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!