শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৫৭ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৮১ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ১৮৯ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) একজন মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৬৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭১০ জন মারা যান।
চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮ হাজার ৮০৩ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ নয় হাজার ৩৯৭ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই লাখ ৯ হাজার ৪০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১৫ হাজার ৩৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ সাত হাজার ৯১৭ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল দুই লাখ সাত হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট এক হাজার ৭৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৫১২ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ২২৯ জন হাসপাতালে ভর্তি আছেন।
এতে আরো বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।