ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৯
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৪ জনে।

অপরদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১ হাজার ৮৯১ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ জন। এছাড়া ঢাকার বাইরের ২৮৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ জন ও ঢাকার বাহিরে ২ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ২৪৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬২ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২ জন এবং ঢাকার বাইরের ৩৪০ জন।

গত ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার তিন জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!